প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যা

২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৪ AM
মায়া রাণী ঘোষ

মায়া রাণী ঘোষ © ফাইল ছবি

রাজশাহী নগরীর ঘোষপাড়া থেকে মায়া রাণী ঘোষ (৭০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালিয়া থানা পুলিশ মায়া রাণীর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, অবসর গ্রহণের আগে মায়া রাণী ঘোষ মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার ওড়না ঘাড়ের কাছে বাঁধা ছিল এবং অন্য একটি কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। মায়ার স্বজনরা জানিয়েছেন, ঘরে থাকা সোনার অলঙ্কার ও মায়া রাণীর ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।

মায়া নগরীর মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১০ সালে তিনি অবসর নেন। স্বামী-সন্তান না থাকায় একাই বসবাস করতেন। এ ঘটনায় তার পালিতকন্যা পুতুল ঘোষ, জামাই ধীমান ঘোষ, গৃহকর্মী এবং বাসায় দুধ সরবরাহ করা নারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬