পরিচ্ছন্নতাকর্মীর বিল না দেওয়ায় শিক্ষার্থী বহিষ্কার

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৭ PM
ধুনট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়

ধুনট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীর টাকা পরিশোধ না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৩ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবাড়ি গ্রামের আবু হাসান খোকনের মেয়ে মায়িশা সিদ্দীকি মেঘলা ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ জন। বিদ্যালয় পরিষ্কারের জন্য অস্থায়ীভাবে একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করেছেন প্রধান শিক্ষক। ওই পরিচ্ছন্নতাকর্মীর মসিক সম্মানি ভাতা বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে বর্ষিক ১৫০ টাকা করে আদায় করা হয়।

কিন্ত শিক্ষার্থী মায়িশা সিদ্দীকি মেঘলা ওই পরিচ্ছন্নতাকর্মীর ১৫০ টাকা পরিশোধ করেনি। এ কারণে উপবৃত্তির তালিকা থেকে মায়িশা সিদ্দীকি মেঘলার নাম বাদ দিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ও তার মা-বাবার জন্মসনদ বিদ্যালয়ে জমা না দেওয়ায় এবং এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ না করায় উপবৃত্তির তালিকা থেকে শিক্ষার্থীর নাম বাদ পড়েছে। এ ছাড়া অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরিচ্ছন্নতাকর্মীর জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে বার্ষিক ১০০ টাকা করে আদায় করা হয়।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ফেরদৌসী বেগম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে ঘটনার তদন্ত করে রিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নিবো।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950