অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদফতর

প্রাথমিক শিক্ষা অধিদফতর © ফাইল ছবি

করোনা মহামারিতে বন্ধ থাকার সময়ে চাকরি ছেড়েছেন, চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন অথবা বিনা অনুমতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত আছেন এমন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে। বিভাগীয় উপ-পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের করোনা সংক্রমণের তথ্য প্রতিদিন বিকেল ৪টার মধ্যে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা তার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে পূরণ করা স্বাস্থ্য তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করবেন এবং প্রতিদিন বিকেল ৪টার মধ্যে আবশ্যিকভাবে ‘করোনা আপডেট’ সফটওয়্যারে হালনাগাদ তথ্য এন্ট্রি দেবেন।

নির্ধারিত ছকে শিক্ষকের নাম ও পদবি, বিদ্যালয়ের ঠিকানা, অনুপস্থিতির তারিখ, অনুপস্থিতির কারণ এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আদেশে তা উল্লেখ করতে বলা হয়েছে।

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬