উপস্থিতি কম প্রাথমিকে, ক্লাস বাড়ানোর পরিকল্পনা

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৪ AM
উপস্থিতি কম প্রাথমিকে, ক্লাস বাড়ানোর পরিকল্পনা

উপস্থিতি কম প্রাথমিকে, ক্লাস বাড়ানোর পরিকল্পনা © ফাইল ছবি

দীর্ঘ ১৭ মাস পর স্কুল খোলার প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি কম পাওয়া গিয়েছে। লম্বা সময় স্কুল বন্ধ থাকায় এ সমস্যা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাছাড়া এ সময়ে এক শ্রেণির শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উঠে গেছে। এ কারণে তাদের শিক্ষক, সহপাঠী ও ক্লাস বদলে যাওয়ায় সমন্বয়েরও অভাব ছিলো স্কুল কর্তৃপক্ষের। শিক্ষার্থী উপস্থিতি কম হলেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন ক্লাসে পাঠ কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, স্কুল খোলার প্রথম দিন সার্বক্ষণিক মাস্ক পরে নির্ধারিত আসনে বসে আছে শিশু শিক্ষার্থীরা। হঠাৎ অনভ্যস্ত এ পরিস্থিতিতে তাদের করো কারো মধ্যে এক ধরনের অস্বস্তিও দেখা গেছে। মাঝেমধ্যেই অনেকে মাস্ক খুলে নিজের আসন ছেড়ে পরিচিত বা সহপাঠীর কাছে যাওয়ার চেষ্টা করছে। শিক্ষকরা বারবার ছোট ছোট এ ছেলেমেয়েদের সতর্ক করে নিজ নিজ আসনে বসাচ্ছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আমরা প্রথমদিন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছি। আমাদের নির্দেশনা মোতবেক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে পাঠদান পরিচালিত হয়েছে। ক্লাসে আসতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকেরা অনেক খুশি। তবে উপস্থিতির সংখ্য কম ছিলো। শিক্ষক-অভিভাবকেরা সচেতন হলে উপস্থিতি আরও বাড়বে। আবার প্রথম দিন হিসেবে শিক্ষার্থী উপস্থিতি কোথাও কোথাও প্রত্যশার চেয়েও বেশি লক্ষ্য করা গেছে। শিক্ষক-অভিভাবকদের দাবির প্রেক্ষিতে দ্রুত আরো বেশি সংখ্যক ক্লাস শুরুর প্রক্রিয়াও শুরু হবে বলে এসময় উল্লেখ করেন তিনি।

ট্যাগ: স্কুল
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬