রিকশার নিয়ে খালে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১২ সেপ্টেম্বর ২০২১, ০৭:১১ PM
লাশের পাশে স্বজনদের আহাজারি

লাশের পাশে স্বজনদের আহাজারি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কালভার্ট থেকে খালে পড়ে আব্দুল হাকিম মিয়া (১৩) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শান্তিপুর গ্রাম থেকে যাত্রী নিয়ে চরমরিচাকান্দি যাওয়ার পথে ভাদাব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শান্তিপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম মিয়া শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত। আব্দুল হাকিম করোনাকালের জন্য অটোরিকশা চালাত। 

জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাঝি বাবুল মিয়ার ছেলে আব্দুল হাকিম ভাঙা কালভার্টের উপর কাঠ-বাঁশ নির্মিত সেতু দিয়ে অটো চালিয়ে পার হওয়ার পথে ঝাঁকুনি খেয়ে খালের স্রোতের পানিতে পড়ে গেলে পানিতে ডুবে মারা যায়। পরে তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাকিমের মা শিল্পী বেগম বলেন, আমার ছেলে এই অকালে মারা যাবে কখনো ভাবতে পারিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬