বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর

১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪ PM
বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড় করার আহ্বান প্রতিমন্ত্রীর

বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড় করার আহ্বান প্রতিমন্ত্রীর © সংগহীত

বিদ্যালয়ের সামনে অভিভাবকদের ভিড় না করার পরামর্শ দি‌য়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন।

তিনি বলেন , এখ‌নো ক‌রোনা প‌রি‌স্থি‌তি পু‌রোপু‌রি স্বাভা‌বিক হয়নি। আ‌মি অভিভাবকদের বল‌বো, তারা যেন শিক্ষার্থী‌দের মত মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে স্কুলে আসেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকের পরিবেশ দেখে আমার মনে হচ্ছে নতুন একটা দিন শুরু হয়েছে। বাচ্চারা আনন্দ-উল্লাস করছে। খুবই ভালো লাগছে। বাচ্চারা অনেক সচেতন। প্রতিটি শিক্ষার্থী শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। তারা সবাই মাস্ক পরে এসেছে। অনেকে সঙ্গে করে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে। আমরা চাই, এ পরিবেশ অব্যাহত থাকুক।

বন্যা কবলিত এলাকায় কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে জা‌নি‌য়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে বন্যায় আশ্রয় কেন্দ্র আছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে, সেগুলো ছাড়া সব স্কুল চালু রেখেছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬