কাজ না করলে টাকা হালাল হবে না: প্রতিমন্ত্রী

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © ফাইল ছবি

সরকারের হাজার হাজার কোটি টাকা আমরা নষ্ট করছি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘সরকার কোটি কোটি টাকা দিবে, এই টাকা অপচয় হবে। এটা মেনে নেওয়া যায় না। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন বিষয়গুলো ভাবেন।’

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠান করে ঢাকঢোল পিটিয়ে টাকা খরচ করছি আমরা। যে যেখানে, যে দায়িত্বে আছেন সঠিকভাবে কাজ করেন। কাজ না করে টাকা হালাল হবে না। আপনি সরকারকে ফাঁকি দিয়ে টাকা নিবেন। সেই টাকা নষ্ট হয়ে যাবে টেরও পাবেন না। এক সচিবের পেনশনের টাকা ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। কিছুদিন আগে পত্রিকায় এসেছে। এরকম যেন না হয়।’

প্রতিমন্ত্রী জাকির হোসেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম প্রমুখ।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬