করোনাকালেও বেড়েছে সাক্ষরতার হার

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০ PM
দেশে গত বছরের তুলনায় এ বছর সাক্ষরতার হার বেড়েছে

দেশে গত বছরের তুলনায় এ বছর সাক্ষরতার হার বেড়েছে © সংগহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশে গত বছরের তুলনায় এ বছর সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ থেকে প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা বর্তমানে ৭৫ দশমিক ৬ শতাংশ হয়েছে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তবে সরকারি হিসাব অনুযায়ী, সাক্ষরতার হার বাড়লেও দেশের মোট জনসমষ্টির ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ এখনো নিরক্ষর রয়েছেন। এ ছাড়া ২০১০ সালে দেশে সাক্ষরতার হার ছিল ৫৯ দশমিক ৮২ শতাংশ। সে হিসেবে গত এক দশকে সাক্ষরতার হার ১৬ শতাংশ বেড়েছে।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষা আইন-২০১৪ অনুযায়ী,৮-১৪ বছর বয়সের শিশু, যারা কখনোই স্কুলে যায়নি বা প্রাথমিক শিক্ষা শেষ করার আগে ঝরে পড়েছে এবং বয়স ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সের নারী-পুরুষ যারা স্কুলে যাননি, তাঁদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের আওতায় সাক্ষরজ্ঞান দেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, বর্তমানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ১ কোটি ৮০ লাখ নিরক্ষর মানুষকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন করা হবে।

এ সময় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যক্রমের আওতায় চলতি বছর থেকে ২০২৫ সালের মধ্যে ৩ কোটি ৩৭ লাখ ৯০ হাজার কিশোর-কিশোরী ও বয়স্ক নিরক্ষর জনগোষ্ঠীকে মৌলিক সাক্ষরতা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close