বন্ধ থাকছে রাজবাড়ীতে প্লাবিত ২১ শিক্ষাপ্রতিষ্ঠান

০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ AM
বন্ধ থাকছে রাজবাড়ীতে প্লাবিত ২১ শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ থাকছে রাজবাড়ীতে প্লাবিত ২১ শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত

রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে অন্তত ২১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার ঘোষণা এলেও পানি না নামা পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা সম্ভব হবে না। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৮২টি, মাধ্যমিক বিদ্যালয় ১৪৮টি এবং মাদরাসা রয়েছে ৭৪টি। বন্যার পানিতে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। যা ক্লাস নেওয়ার অনুপোযোগী।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী জানান, জেলার নিম্নাঞ্চলের ২১টি প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। এরমধ্যে গোয়ালন্দে সবচেয়ে বেশি। এসব বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পানি না নামা পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা নিয়মিত স্কুলে যাবেন। পরবর্তীতে শিক্ষার সব কার্যক্রম জোরদার করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুনাহার চৌধুরী জানান, রোববার পর্যন্ত জেলায় কোনো মাধ্যমিক বিদ্যালয় বা মাদরাসা বন্যার পানিতে প্লাবিত বা ক্ষতিগ্রস্ত হয়নি। উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬