প্রাথমিক ও কিন্ডারগার্টেনও বন্ধ থাকবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত

০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৫ AM
ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা

ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।

মঙ্গলবার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পাঠদান বন্ধ থাকবে। একই সঙ্গে শ্রেণিকক্ষে পুনরায় পাঠদান দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এর আগে করোনা মহামারির কারণে বন্ধ থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

করোনা পরিস্থিতি সন্তোষজনক থাকলে এরপর ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬