স্কুলের মাঠে সবজি চাষের ব্যতিক্রমী উদ্যোগ

৩১ আগস্ট ২০২১, ০৮:১৬ AM
স্কুলের মাঠে সবজি চাষের ব্যতিক্রমী উদ্যেগ

স্কুলের মাঠে সবজি চাষের ব্যতিক্রমী উদ্যেগ © সংগৃহীত

বিদ্যালয়ের গেটের সাথেই শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ। কিন্তু এখন আর চিরচেনারুপে নেই সেই খেলার মাঠ। মাঠের চারপাশে করা হয়েছে নানান জাতের সবজি চাষ। করল্লা, পাট শাক, শিম, লাল শাক, মুলা শাক, ধনিয়া পাতা প্রভৃতি। এমন দৃশ্যই এখন চোখে পড়ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার থানা রোড় সংলগ্ন বাংলাহিলি ড্রীমল্যান্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এরপর সেই স্কুল মাঠে ব্যতিক্রম উদ্যোগে করা হয় সবজি চাষ। ইতোমধ্যে সবজি তোলা শুরুও করেছেন স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের পরিচালক ওবায়দুর ইসলাম জানান, করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করার জন্য আমি শখের বসে বিদ্যালয়ের আঙিনায় একটা-দুটা করে সবজি চাষ শুরু করি। কিন্তু এটা যে এত ব্যাপকতা লাভ করবে আমি তা আগে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ বেগম বলেন, এটা খুবই চমৎকার উদ্যোগ। স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস শেষে প্র্যাকটিক্যালি সবজি চাষ শিখতে পারবে। তিনি যদি আমাদের থেকে সহযোগিতা চান তাহলে সবধরনের সহযোগিতা করব আমরা।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬