নদীর কিনারে প্রাথমিক বিদ্যালয়টি এখন তলিয়ে যাওয়ার অপেক্ষায়

১৪ আগস্ট ২০২১, ০৬:৩৫ PM
বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৩১ নম্বরে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মগরা নদীর ঠিক কিনারায় দাঁড়িয়ে। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের শৌচাগার। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের আশঙ্কা যেকোনো সময় বিলীন হতে পারে বিদ্যালয়ের ভবনটিও।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে মগরা নদীর পাশে বাগজান গ্রামে বিদ্যালয়টি স্থাপিত হয়। গত এক যুগ ধরে নদীর অব্যাহত ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়ের ভবনটি। এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে বিদ্যালয়ের শৌচাগারটি ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়। এখন পুরো ভবনটিই যেন দাঁড়িয়ে আছে বিলীন হওয়ার অপেক্ষায়।

স্থানীয়রা বলেন, ব্যবস্থা না নিলে যেকোন সময় নদীতে হারিয়ে যাবে বিদ্যালয়টি। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।

প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আশপাশের এলাকার ৪৫০ শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভবনটি রক্ষার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, ভবনটি রক্ষার জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় ইউএনও এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো কাজ হয়নি। এরই মধ্যে আবার বাড়তে শুরু করেছে নদীর পানি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, নদী ভাঙনের ফলে বিদ্যালয়ের ভবনটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরেজমিনে দেখে ভবনটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, বিদ্যালয়টির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। দ্রুতই এর সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬