অটোপাস নয়, সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাসে নেয়া হবে পিইসির পরীক্ষা

১০ আগস্ট ২০২১, ০২:১৪ PM
শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা

শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা © ফাইল ছবি

ক্লাসে সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে নেয়া হবে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) পরীক্ষা। তাই প্রাথমিকের শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সম্ভাবনা নেই। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। 

তিনি বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আমরা আর অটোপাস দিতে চাই না। এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। সে কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই।

এদিকে প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের দিচ্ছেন ‘হোমওয়ার্ক’ বা বাড়ির কাজ। সপ্তাহ পার হলেই তা আবার বুঝে নিচ্ছেন। টিভি ও কমিউনিটি রেডিওতে পাঠদান সম্প্রচারে সবাইকে যুক্ত করা না গেলেও হোমওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে রাখা সম্ভব হচ্ছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। 

প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রায় ৩০ লাখ পরীক্ষার্থী অংশ নিয়ে থাকে।

ট্যাগ: পিইসি
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬