অনিয়মের কারণে প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধ করা যাবে না

১৬ জুন ২০২১, ০৭:৩৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদফত

প্রাথমিক শিক্ষা অধিদফত © ফাইল ফটো

কোনো অনিয়মের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করতে পারবেন না ড্রয়িং অ্যান্ড ডিসবার্সেমেন্ট (ডিডিও) কর্মকর্তা। মঙ্গলবার (১৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২০২১ সালের মে মাসের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরে বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিষ্পত্তির জন্য বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। তবে বেতন-ভাতা বন্ধ করা যাবে না।

সভার সিদ্ধান্তে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন প্রকার অনিয়মের পরিপ্রেক্ষিতে ডিডিও কর্তৃক কোনও শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করা যাবে না। অনিয়ম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তা নিষ্পতি করতে হবে।  অননুমোদিতভাবে কোনও শিক্ষক অনুপস্থিত থাকলে বিষয়টি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তাকে অবহিত করতে হবে। নিয়মিতকরণের পর ওই সময়ের বেতন-ভাতা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালকদেরকে মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, ড্রয়িং অ্যান্ড ডিস ডিসবার্সেমেন্ট (ডিডিও) কর্মকর্তা হিসেবে শিক্ষকদের বেতন বিলে সুপারিশ করেন উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার।

 

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬