কিন্ডারগার্টেন পর্ব শেষ করলো সাকিবকন্যা অব্রি

১৫ জুন ২০২১, ১২:২৪ PM
আলাইনা হাসান অব্রি

আলাইনা হাসান অব্রি © সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করলেও তার স্ত্রী-সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে। লম্বা সময় ধরে প্রিয়জনদের থেকে দুরে আছেন  এই তারকা ক্রিকেটার।

এরমধ্যে তার বড় কন্যাটির বিশেষ দিনে থাকতে পারলেন না পাশে। তার কন্যা আলাইনা হাসান অব্রি পড়াশোনার প্রথম ধাপে শেষ করলো কিন্ডারগার্টেন পর্ব। যুক্তরাষ্ট্রে আবার এটি বেশ জমকালোভাবেই পালন করা হয়। গ্র্যাজুয়েশনের সম্মানও থাকে। যেখানে বাবা-মা থাকেন তাদের সন্তানের পাশে। কিন্তু এমন দিনে সাকিব দেশে। মনটাটা তাইতো পড়ে আছে মার্কিন মুল্লুকে।

সেই কথাটাই আজ মঙ্গলবার (১৫ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন সাকিব। তিনি লিখেছেন, ‘কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত তোমার বড় দিনটি মিস করেছি। তবে আমি নিকট ভবিষ্যতে এর কোনটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি!’

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সংসার পাতেন সাকিব। এরপর ২০১৫ সালের নভেম্বর এই তারকা দম্পতির প্রথম সন্তান আলাইনা হাসান অব্রির জন্ম হয়। পরে তাদের ঘরে এসেছে আরও দুই সন্তান।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬