অনুমতি ছাড়া প্রথমিক শিক্ষায় অংশ নিতে পারবে না এনজিও

১২ জুন ২০২১, ০৮:৩১ AM
প্রথমিক শিক্ষায় অনুমতি ছাড়া কোনো এনজিও অংশ নিতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে সরকার

প্রথমিক শিক্ষায় অনুমতি ছাড়া কোনো এনজিও অংশ নিতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে সরকার © ফাইল ফটো

চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কোনো বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অনুমতি ছাড়া প্রাথমিক শিক্ষাসংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। পরিচালনা করতে পারবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক কোনো কার্যক্রমও। এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

শুক্রবার (১১ জুন) অধিদফতরের ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে বিভাগীয় উপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসরুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান বন্ধ রয়েছে। এ সময়ে শিশুদের লেখাপড়া অব্যাহত রাখতে বিকল্প উপায়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং শিক্ষার্থীদের বাড়ির কাজ দিয়ে শিখন-শেখানো কার্যক্রম চলমান রয়েছে।

আরো বলা হয়েছে, এর মধ্যে কিছু এনজিও প্রাথমিক শিক্ষাসংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। কোভিড-১৯ পরিস্থিতিতে কোনও এনজিওর বিদ্যালয়ভিত্তিক কোনো কার্যক্রম বাস্তবায়নের অবকাশ নেই। সে কারণে প্রাথমিক শিক্ষাসংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন অথবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক কোনো কার্যক্রম কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো এনজিও যেন পরিচালনা না করতে পারে সে জন্য বিভাগীয় উপপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে এই অফিস আদেশে বলা হয়, এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন ব্যক্তিগতভাবে।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬