ধাপে ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রশ্ন ১৬ সেট

১১ জুন ২০২১, ১১:০২ AM
পরীক্ষার্থী ও প্রাথমিকের লোগো

পরীক্ষার্থী ও প্রাথমিকের লোগো © ফাইল ফটো

৬ মাস আগে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শেষ হলেও করোনার কারণে পরীক্ষা আয়োজন করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।  এজন্য ধাপে ধাপে এই পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। কয়েকটি ধাপে পরীক্ষা হওয়ায় ১৬ সেট প্রশ্ন তৈরির উদ্যোগ নিয়েছে ডিপিই।

ডিপিই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে পরীক্ষা আয়োজন করতে পারছে না তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর একসঙ্গে ১৩ লাখ প্রার্থীর পরীক্ষা আয়োজন করা কষ্টসাধ্য। এই অবস্থায় কয়েকটি ধাপে পরীক্ষা নিতে চায় তারা।

জানা গেছে, পরীক্ষা আয়োজনের জন্য এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতা নিচ্ছে ডিপিই। ইতোমধ্যে এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। বুয়েটের কারিগরি সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক প্রার্থী চিহ্নিত করা এবং লটারীর মাধ্যমে কেন্দ্র সচিব নির্বাচন করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম জানান, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা পরীক্ষা নিতে প্রস্তুত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষা সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য আমরা বুয়েটের সাথে একটি চুক্তি করেছি। এছাড়া সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করতে সেটিও আপডেট করা হয়েছে। আমরা কয়েকটি ধাপে পরীক্ষা আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য প্রশ্নের ১৬টি সেট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয় গত বছরের অক্টোবর মাসে। এবার দুই ধাপে প্রার্থীদের আবেদন পত্রের ভুল সংশোধনের সুযোগ দেয়া হয়। এতো মোট ১৩ লাখ ৫ হাজার প্রার্থী আবেদন করেন।

কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950