সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল খোলার নির্দেশ

০৯ জুন ২০২১, ০৩:১৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © লোগো

সেবা সহজীকরণ ও সরকারি আদেশ-নির্দেশনা সংক্রান্ত সব তথ্য সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে ঢাকা বিভাগের সব বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ দিয়েছেন বিভাগীয় উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া।

পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ই-মেইল আইডি সংরক্ষণ করতে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেন তিনি।

উপ-পরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া  বলেন, শিক্ষকদের সহজে ও তাৎক্ষণিক সেবা পৌঁছাতে এই নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেনও শিক্ষকদের কোনও সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সকল বিদ্যালয়ে গত ২ জুন পাঠানো চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি সংরক্ষণ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের।

আর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬