ধান মাড়াই করতে গিয়ে প্রাথমিকের শিক্ষকের মৃত্যু

১৫ মে ২০২১, ০১:৪৩ PM
ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে মৃত্যু হয়

ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে মৃত্যু হয় © ফাইল ছবি

ধান মাড়াই করতে গিয়ে ফ্যানে জড়িয়ে আবেদ আলী (৭০) নামে এক অবসরপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইজাড় (জাংলিপাড়া) গ্রামের নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় এ ঘটনা ঘটে। 

নিহত আবেদ আলী পাঁচগাছী ইউনিয়নের আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, আবেদ আলীর পরিবারের লোকজনের সঙ্গে পাওয়ার টিলারে লাগানো ফ্যান দিয়ে ধান মাড়াই করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে গুরুতর জখম হন তিনি। পরে পরিবারের লোকজনক তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, সকালে আবেদ আলী নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় অসাবধানতাবশত ফ্যানে জড়িয়ে পড়লে তার মৃত্যু হয়।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬