এক হাজার কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ

১০ মে ২০২১, ১০:২৯ PM
ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গীতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। আজ সোমবার (১০ মে) তিনি প্রায় এক হাজারের শিক্ষকের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন।

এ সময়ে প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই আমাদের সরকার সাধারণ জনগণের পাশে রয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবারো ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে নানা মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করছি। ভবিষ্যতেও সরকারের এ সকল জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে।

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, মজিবুর রহমান মাষ্টার, সরকার নজরুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মঞ্জুর, টঙ্গী থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।

দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬