ইএফটিতে নাম না থাকা প্রাথমিকের শিক্ষকদের বেতনভাতা ম্যানুয়ালি দেয়া হবে

০৫ মে ২০২১, ০৭:১৩ PM
প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ

প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকদের নাম ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) আওতাভুক্ত হয়নি তাদের বেতনভাতা ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার (৫ মে) প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. ইফতেখারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. ইফতেখারুজ্জামান এতে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগের সব বিভাগীয় উপপরিচালকের সমন্বয়ে আজ বুধবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকের নাম এখনও ইএফটির আওতাভুক্ত হয়নি তাদের বেতনভাতা ম্যানুয়ালি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬
১৮ লাখ শিক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬