শিক্ষার্থীদের বাসায় গিয়ে সপ্তাহে একদিন পড়ানোর পরিকল্পনা

১৯ এপ্রিল ২০২১, ১০:০৩ PM

© প্রতীকী ছবি

মহামারী করোনা সংক্রমণের মধ্যে গত এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ ফের বৃদ্ধি পাওয়ায় কবে খোলা হবে তারও নিশ্চয়তা নেই। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়াতে হতে পারে।

প্রাথমিক শিক্ষাক্রম সদস্য ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, প্রাথমিকের পাঠ-পরিকল্পনায় পরিবর্তন আসছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) কাজ করছে। আগে প্রতি সপ্তাহে একদিন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত থাকলেও করোনা সংকটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন স্কুল শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ওয়ার্ক শিট দেবেন। পরবর্তী সপ্তাহে তা জমা নিয়ে নতুন ওয়ার্ক শিট দেবেন। প্রাথমিক বইয়ের প্রতি অধ্যায় শেষে বা বইয়ের মধ্যে যে ওয়ার্ক শিট দেওয়া আছে সেগুলো ফটোকপি করে অভিভাবকদের দেওয়া হবে।

“এক্ষেত্রে শিক্ষার্থীদের যে ক্লাস্টার এবং সাব-ক্লাস্টার আছে, সে অনুযায়ী প্রতিটি ক্লাস্টারের মধ্যে শিক্ষকরা তাদের ক্যাচম্যান্ট এরিয়া ভাগ করে নিতে পারেন। অথবা প্রতিটি শ্রেণির শিক্ষকরা-শিক্ষার্থী সংখ্যা ভাগ করে এ কাজ করতে পারেন।”

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬
১৮ লাখ শিক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬