ফেনীতে ৩৩৫টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ

১৭ এপ্রিল ২০২১, ০৫:০৩ PM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © লোগো

ফেনীর ৩৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্কুলের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্সও করা হবে এ টাকায়।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি স্কুল এজন্য ৪০ হাজার টাকা করে বরাদ্দ পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ প্রকল্প থেকে এ টাকা বরাদ্দ ও ব্যয় মঞ্জুর দিয়ে আদেশ জারি করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম।

তিনি জানান, বরাদ্দকৃত এই টাকায় দরজা-জানালার ফিটিংস, কাঁচ, হাতল, লক, ফ্যানের সুইচ, রেগুলেটর, লাইট, বোর্ড মেরামত ও পুনঃস্থাপন করা যাবে। সাইড ওয়ালের টাইলস মেরামত, ড্রেন পরিষ্কার, বৃষ্টির পানি নির্গমণ পাইপ মেরামত ও স্থাপন করা যাবে। ভবনের দেয়াল, মেঝে, ছাদে বা ভবনের গায়ে জন্ম নেওয়া আগাছা অপসারণ করতে হবে।

এছাড়া পানির কল মেরামত ও স্থাপন, পানি সরবরাহ লাইন মেরামত-স্থাপন ও পরিষ্কার করতে হবে। বিদ্যালয়ের ওয়াশ ব্লক পরিষ্কার, টয়লেট মেরামত এবং চাহিদা অনুযায়ী দৈনিক ছোটখাটো মেরামতের কাজও করতে হবে। এছাড়া চাহিদা অনুযায়ী মেরামত কাজ করা যাবে এ টাকা দিয়ে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বরাদ্দপ্রাপ্ত ৩৩৫টি স্কুলের মধ্যে ফেনী সদরে ৯৩টি, দাগনভূঞায় ৪৭, সোনাগাজীতে ৫৯, ছাগলনাইয়ায় ৫০, পরশুরামে ৩৩ ও ফুলগাজীতে ৫৩টি বিদ্যালয় রয়েছে।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬