উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে ডিপিই’র নির্দেশ

০৭ এপ্রিল ২০২১, ০৬:২৮ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

উপবৃত্তি ও কিট অ্যালাউন্সের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বুধবার (৭ এপ্রিল) ডিপিইর ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়)’ প্রকল্প থেকে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ ও কীট অ্যালাউন্স প্রদানের লক্ষ্যে শিগগিরই ‘pespmynagad’ পোর্টাল উন্মুক্ত করা হবে। সে লক্ষ্যে ২০২১ সালের শিক্ষার্থীদের যাবতীয় তথ্য (জন্ম নিবন্ধন, পিতা/মাতার এনআইডি, সঠিক মোবাইল নম্বর ইত্যাদি হালফিল জরুরি।

এমতাবস্থায় ২০২১ সালের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির অর্থ ও কিট অ্যালাউন্স সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে প্রেরণের নিমিত্তে সুবিধাভোগী নির্বাচনসহ ডিমান্ড সংক্রান্ত ডাটা এন্ট্রির যাবতীয় তথ্যাদি পোর্টালে এন্ট্রির জন্য আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য হালফিল করে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ করা হলো।

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬