লকডাউনে বাড়িতে থাকবেন শিক্ষক-শিক্ষার্থীরা, আসছে ঘোষণা

০৪ এপ্রিল ২০২১, ১০:৩২ AM

© ফাইল ছবি

সরকার ঘোষিত আসন্ন লকডাউনে শিক্ষক-শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করার সিদ্ধান্ত নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  আজ এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম বলেন, ‘সোমবার থেকে যদি লকডাউন ঘোষণা করা হয়, তাহলে লকডাউনে শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কিনা সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।’

তিনি আরো বলেন, ‘লকডাউনের পর স্কুলের দাফতরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবেন। বাকি শিক্ষকরা বাড়িতে অবস্থান করবেন।’

একই নির্দেশনা দেয়া হবে সকল স্কুল-কলেজে। লকডাউন ঘোষণা হলে শিক্ষকদের বাসায় অবস্থান করতে নির্দেশনা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আজ রোববার এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন মাউশির একাধিক কর্মকর্তা। এ নির্দেশনার মাধ্যমে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষার জন্য নিজ বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হবে।

আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence