শিক্ষার্থীদের বই পড়ে পরীক্ষা দিলেন প্রাথমিক শিক্ষকরা

৩০ মার্চ ২০২১, ০৮:৩০ AM
কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষা দিচ্ছেন শিক্ষকরা

কুমিল্লার দেবিদ্বারে পরীক্ষা দিচ্ছেন শিক্ষকরা © সংগৃহীত

শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ে পরীক্ষায় অংশ নিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কুমিল্লার দেবিদ্বারে শিক্ষকদের এমন পরীক্ষা নিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২৯ মার্চ) উপজেলার  এক হাজার ৩০০ শিক্ষক আটটি ক্লাস্টারে বিভক্ত হয়ে আটটি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।

অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষা অফিস সূত্র জানায়, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের পাঠদানে ঘাটতি তৈরি হয়েছে। এজন্য শিক্ষার মান যাতে বজায় থাকে সে লক্ষ্যে সকল বিষয়ের বই পড়ে শিক্ষকদের পরীক্ষা দেওয়ার আয়োজন করা হয়েছে।

এতে শিক্ষকরা নির্দিষ্ট বিষয়ের বাইরে স্কুলে পাঠ্য অন্যান্য বইও পড়ে তাদেরকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সহকারী শিক্ষা অফিসার মো. হায়াতুন নবী এ প্রসঙ্গে জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকদের পাঠদানের মানোন্নয়নে এ বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার সকল শিক্ষক এ পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬