‘প্রাথমিকের শিক্ষকদের হয়রানি করলে কর্মকর্তাদের ছাড় হবে না’

২৪ মার্চ ২০২১, ১০:০৬ AM
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। সোমবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা জানান।

একইসঙ্গে মাঠ পর্যায়ের অফিসগুলো দালালমুক্ত করতে শিক্ষক নেতাদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক।

ওই বৈঠকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, ঢাকা জেলার আহ্বায়ক নিগার সুলতানা, যুগ্ম আহ্বায়ক তাসলিমা, সদস্য সচিব সুজন জামান, ঢাকা মহানগর সভাপতি মিজানুর রহমান, শিক্ষক নেতা সোহেল রানা, সিফাত দিদার, মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, শিক্ষকদের ১৩তম গ্রেড, আইবাস প্লাস প্লাসে তথ্য এন্ট্রিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। 

এ ছাড়াও প্রাথমিক শিক্ষকদের হয়রানি করা অফিসারদের তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে বল জানা গেছে।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬