শিক্ষকদের বেতন-ভাতা কার্যক্রম বাস্তবায়নে চার ধরণের তথ্য চেয়েছে ডিপিই

২৪ মার্চ ২০২১, ০৯:২২ AM

© সংগৃহীত

ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন ভাতা কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রাইমারী শিক্ষকদের কাছে জরুরি ভিত্তিতে চার ধরণের তথ্য চেয়েছে ডিপিই।

মঙ্গলবার (২৩ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ) খালেদ আহমেদের স্বাক্ষর করা আদেশে প্রাথমিকের বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের আগামী ৩১ মার্চের মধ্যে তথ্য পাঠানোর এ নির্দেশ দেওয়া হয়েছে। 

যেসব শিক্ষকের বেতন নির্ধারণ নির্দিষ্ট বিদ্যালয়ে না হয়ে ‘বিদ্যালয়সমূহ’ গ্রুপে এন্ট্রি হয়েছে, সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসের সহায়তায় তাদের তথ্য সংশোধন করে নির্দিষ্ট ‘বিদ্যালয়ভিত্তিক’ এন্ট্রি করতে হবে।

ইএফটিতে যেসব তথ্য চাওয়া হয়েছে-

১.  এমপ্লয়ি ডাটাবেজ তৈরী করা তথ্য সংশোধনের অপেক্ষমান শিক্ষক তথ্য দ্রুত অনুমোদনের ব্যবস্থা করতে হবে।

২. যেসব তথ্য অদ্যাবধি ডাটাবেজে এন্ট্রি হয়নি, সেগুলো সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা অফিস দ্রুত এন্ট্রির ব্যবস্থা করবে।  

৩. যাদের এন্ট্রি এবং অনুমোদন সম্পন্ন হয়েছে কিন্তু ইএফটি ট্রান্সমিটের জন্য অপেক্ষমান রয়েছে, তাদের ইএফটি ট্রান্সমিটের ব্যবস্থা করতে হবে।

৪. যেসব বিদ্যালয়ের নাম আইবাস প্লাস সফটওয়ারে অন্তর্ভুক্ত করা হয়নি সেসব বিদ্যালয়ের নাম তালিকা গেজেট/প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তিসহ পাঠাতে হবে।

এসব নির্দেশনা অব্যর্থভাবে আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। গত ১৬ মার্চ অর্থ মন্ত্রণালয় সমস্যা সমাধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেয়। চিঠির সুপারিশ অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে শিক্ষা অধিদপ্তর।  

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬