প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি ফের শুরু

১৫ মার্চ ২০২১, ১০:৪৩ AM
আজ থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি ফের শুরু হয়েছে

আজ থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি ফের শুরু হয়েছে © ফাইল ফটো

প্রাথমিকের উপবৃত্তি বিতরণে নানা জটিলতায় এখনও অনেক শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিতে পারেনি। এসব শিক্ষার্থীকে সুযোগ দিতে চতুর্থ দফায় আজ সোমবার (১৫ মার্চ) থেকে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে তাদেরকে। বাদ পড়া এসব আজ সকাল থেকে ডাটা এন্ট্রি করতে পারছে। ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে চুক্তির পর এ ধরনের জটিলতা তৈরি হয়। 

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) ও (অক্টোবর-ডিসেম্বর) কিস্তির ডাটা এন্ট্রির জন্য পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। এরপর দ্বিতীয় কিস্তির ডাটা চালু হবে। এর আগে গত ৪ মার্চ শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির জন্য চতুর্থ দফায় সময় বাড়ানো সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। আগামী ২৫ মার্চ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। এ সময়সীমা কোনোভাবেই আর বাড়ানো হবে না।

এ বিষয়ে কোনো সমস্যা বা অস্পষ্টতা থাকলে নির্ধারিত সময়ের আগেই প্রধান শিক্ষককে জেলা মনিটরিং কর্মকর্তা বা নগদের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এর আগে সর্বশেষ ২৫ জানুয়ারি তথ্য দেওয়ার শেষ দিন ছিল। এরপরও যারা বাকি আছে তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক ইউসুফ আলী এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, গত মাসে বিগত বছরের দ্বিতীয় কিস্তির বকেয়া টাকা বিতরণ করা হয়েছে। যাদের তথ্যে ত্রুটি আছে তাদের টাকা দেওয়া হয়নি। তবে তথ্য আপডেট করলে পরবর্তী কিস্তির টাকা পাবে। সার্ভারে শতভাগ তথ্য আপলোড করা না হলে উপবৃত্তির টাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬