প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশে ডিপিইর নির্দেশনা

২৮ জানুয়ারি ২০২১, ০৯:৪০ AM

© লোগো

বই ও দাওয়াত পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধের প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

জানা গেছে, সরকারি দাওয়াতপত্র, নির্বাচনী প্রচারপত্র, বই মেলা, বাণিজ্য মেলা এবং সরকারি প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার বন্ধের মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের গত ৪ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী গত ১৭ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা প্রকাশিতব্য বই, তাদের সংগঠনের নির্বাচনে প্রচারপত্র, সরকারি দাওয়াত পত্রসহ প্রকাশনার ক্ষেত্রে প্লাস্টিকজাত থার্মাল লেমিনেশন ফিল্ম ব্যবহার করতে পারবেন না।

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close