প্রাথমিকের শিক্ষকরা টিকার আওতায় আসছেন

২৬ জানুয়ারি ২০২১, ০৩:২৭ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা হবে। এ জন্য সব শিক্ষকের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিদ্যালয় খোলার আগে বা পরে শিক্ষকদের টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হবে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফেব্রুয়ারির যেকোনো দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। সে জন্য সকল বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার মতো করে উপযোগী করে তুলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জাকির হোসেন বলেন, সব প্রাথমিক শিক্ষককে করোনার টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের নিচে হওয়ার তাদেরকে এ আওতায় আনা সম্ভব হচ্ছে না। শিক্ষক ও কর্মকর্তাদের টিকা দেওয়া হবে। স্কুল খোলার আগে বা পরে এ কর্মসূচি শুরু হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি করে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে।

কিন্ডারগার্টেন স্কুল খোলার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা (কিন্ডারগার্টেন) চাইলে যেকোনো সময় স্কুল খুলতে পারে। এ বিষয়ে আমাদের কোনো বাধা-নির্দেশ নেই। তারা আমাদের নিবন্ধন নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না, তাদের বিষয়ে আমাদের কোনো দায়-দায়িত্ব নেই। তবে নিবন্ধিতরা তাদের প্রতিষ্ঠান খুলতে চাইলে আমাদের সঙ্গে আলোচনা করে কিন্ডারগার্টেন স্কুল খুলে দিতে পারবে বলেও তিনি জানান।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬