প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে

২৬ জানুয়ারি ২০২১, ০২:৪০ PM

© প্রতীকী ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।

এসময় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, এক্ষেত্রে পঞ্চম শ্রেণিকে বেশি গুরুত্ব দেয়া হবে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ক্লাস নেয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। আমরা ফেব্রুয়ারির যেকোনো দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলা হবে।

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেয়া হবে না। একাধিক শিফট করে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া হবে। সেক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাকি ক্লাসগুলো সপ্তাহে একদিন করে নিতে নির্দেশনা দেয়া হবে। সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া হবে।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬