ইউনিক আইডি পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

২০ জানুয়ারি ২০২১, ১০:২২ AM
ইউনিক আইডি কার্ড পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা

ইউনিক আইডি কার্ড পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেছেন, ‘৫ বছর পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হচ্ছে। বিদ্যালয়ে ভর্তির সময় অনেক শিশুকে পাওয়া যায় না। এজন্য প্রাথমিকে ভর্তির বাইরে যেনও কোনও শিশু না থাকে সে জন্য জরিপ করা হচ্ছে।’

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চলতি বছর শিশু জরিপ শুরু করবে সরকার। এ বিষয়ে একটি গণমাধ্যমকে এসব কথা বলেন আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘জরিপের পর সব শিশুর ইউনিক আইডি হবে। তখন আর জরিপের প্রয়োজন হবে না। জন্ম নিবন্ধনের আওতায় তারা ইউনিক আইডি পাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দুটি প্রকল্পের মাধ্যমে ইউনিক আইডি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। ‘প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রোফাইল প্রণয়ন’ ও ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস)’ শীর্ষক প্রকল্প দুটি হাতে নেওয়া হবে।

এর আওতায় পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা ইউনিক আইডি পাবে। আর ১৮ বছর বয়সের পর সেটি জাতীয় পরিচয়পত্র হিসেবে রুপান্তরিত হবে।

কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence