নতুন স্কুল প্রতিষ্ঠা না করে বাদপড়া স্কুলগুলো জাতীয়করণ করুন

১৯ জানুয়ারি ২০২১, ০৩:৩৭ PM

© সংগৃহীত

নতুন স্কুল প্রতিষ্ঠা না করে বাদপড়া স্কুলগুলো জাতীয়করণের দাবি তুলেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৩য় ধাপে বাদ পড়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়।

মানববন্ধনে নেত্রকোনা সদর উপজেলার চন্দ্রপতিখিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিগার সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সারাদেশে বাদ পড়া বেসরকারি স্কুলগুলো জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের কষ্ট দূর করুন। আমাদের চাকরি আছে বেতন নেই। তারপরও স্কুলের ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে পাঠদান করে যাচ্ছি। আমরা করোনার মাঝে মানবেতর জীবনযাপন করছি। আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি পায় না, সুযোগ-সুবিধাও পায় না। আমাদের একটাই দাবি, নতুন করে স্কুল স্থাপন না করে বাদ পড়া স্কুলগুলোকে জাতীয়করণের ঘোষণা দিন।

আবু জাফর ইকবাল নামে আরেক শিক্ষক বলেন, গত ৬ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি দেশে ২ কিলোমিটারের মধ্যে স্কুল না থাকলে নতুন করে স্থাপনের সুপারিশ করেছেন। কিন্তু আমরা যারা বছরের পর বছর জাতীয়করণের আশায় বেসরকারি স্কুলে পড়িয়ে যাচ্ছি। তারা এ করোনার সময়ে অনেক কষ্টে দিন পার করছি। আমরা বারবার দাবি জানিয়ে আসছি। আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হোক।

এ সময় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, বরিশাল, পটুয়াখালী, নেত্রকোনাসহ দেশের সকল জেলার বেসরকারি স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। মানববন্ধনের পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যান।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬