ফেব্রুয়ারি থেকে প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি

১৮ জানুয়ারি ২০২১, ০৫:২৮ PM

© লোগো

আগামী ফেব্রুয়ারি থেকে পুরোদমে ডিজিটাল পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শুরু করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এ লক্ষ্যে চলতি মাসেই এ কার্যক্রমের ট্রায়াল শুরু হবে। পাইলট আকারে একটি উপজেলায় এই বদলি কার্যক্রম পরিচালিত হবে। তারপর ফেব্রুয়ারি এ কার্যক্রম চলবে বছরব্যাপী।

সোমবার (১৮ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক আলমগীর মো. আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, এ মাসে পরীক্ষামূলক কার্যক্রম চালু হবে। এরপর ফেব্রুয়ারি থেকে বছরব্যাপী অনলাইনে বদলি কার্যক্রম চলবে।

এর আগে জানুয়ারি মাস থেকে অনলাইনে শিক্ষক বদলির জন্য একটি চার সদস্যের একটি কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। কমটি বদলি সংক্রান্ত বিষয়ে কাজ করছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের হয়রানি ও বদলি কার্যক্রম দুর্নীতিমুক্ত করতে গত বছর অক্টোবর থেকে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি শুরু করার ছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারিতে শুরু হয়, চলে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিবছর এই বদলি নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। বদলির সময় অধিদফতরের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেওয়া হয়।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬