প্রাথমিকে ২৭ হাজার দফতরি পদ সৃষ্টির প্রস্তাব

১৭ অক্টোবর ২০২০, ১১:২৯ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে নিতে প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়কে ২৭ হাজার ৮৪৫টি পদ সৃষ্টির প্রস্তাব দেয়া হয়েছে।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া দফতরি কাম প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য আন্দোলন করে আসছিলেন তারা। এর একপর্যায়ে তাদের চাকরি রাজস্ব খাতে নিতে উদ্যোগ নেয় গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবে বলা হয়, সরকারি ভবন, স্থাপনা, মেশিনারিজ, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে পদ সৃষ্টি ৬৮টি ছাড়া অবশিষ্ট ৩৬ হাজার ৯৮৮টি বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী পদ আউটসোর্সিংয়ের মাধ্যমে সৃষ্টি করা হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘২৭ হাজার ৮৪৫টি পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী পদের জন্য অর্থ মন্ত্রণালয়ের জারি করা আউটসোর্সিংয়ের নীতিমালা অনুযায়ী জনবল নিয়োগ না করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়।

পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশের এক উপজেলাকে হামের ‘রেড জোন’ ঘোষণা সরকারের
  • ০৪ এপ্রিল ২০২৬