উন্নয়ন কাজ শেষে ৭৪ হাজার টাকা ফেরত দিলেন প্রাথমিক শিক্ষক

২৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৪ PM
শিক্ষক মুহাম্মদ মাহবুবর রহমান

শিক্ষক মুহাম্মদ মাহবুবর রহমান © সংগৃহীত

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় ৫টি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাবদ দেড় লাখ টাকা করে বরাদ্দ আসে। এই প্রকল্পের কাজ বিদ‌্যালয় কর্তৃপক্ষ উপ‌জেলা প্রকৌশল অ‌ফিস থে‌কে প্রাক্কলন নি‌য়ে সে অনুযায়ী কাজ ক‌রেন হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ মাহবুবর রহমান।

এদিকে নির্দিষ্ট কাজ শেষ করে এক অনন্য নজির স্থাপন করেন তিনি। এরই মধ্যে তিনি বিদ্যালয়ের কোষাগারে ফেরত দিয়েছেন ৭৪ হাজার তিনশো ৭৫ টাকা!

এ বিষয়ে শিক্ষক মাহবুবর রহমান জানান, কাজের জন্য গাড়ি ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে গিয়েছি। মিস্ত্রি খরচ বাঁচাতে বিদ্যালয়ের প্রহরীকে কাজে লাগিয়েছি। নিজের পকেটের টাকা দিয়ে দুপুরের খাবার খেয়েছি। তবুও বিদ্যালয়ের টাকায় হাত দিইনি।

তিনি আরো বলেন, আমার এক বন্ধু বলেছিলো তুই যে কষ্ট করেছিস বেঁচে যাওয়া অর্থের ভাগীদার তুই। এই অর্থ নিজের পকেটে রেখে দে। এর উত্তরে আমি বলেছিলাম, আমি শিক্ষক ঠিকাদার নয়।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেল আফরোজ আরা বানু বলেন, ‘নিড বেজড প্লেয়িং এক্সেসরিস’ সরকারি প্রকল্পের অর্থ সরকারি কর ও অন্যান্য খরচ বাদে আমরা হাতে পেয়েছিলাম ১ লাখ ২৪ হাজার টাকা। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবর কাজটি মাত্র ৪৯ হাজার টাকায় সম্পন্ন করেছেন।

এছাড়া উন্নয়ন বাবদ এই অবশিষ্ট অর্থ দিয়ে কী করা হবে জানতে চাইলে শিক্ষক মাহবুবর রহমান বলেন, বিদ্যালয়ের দুটি কক্ষ টাইলস করার পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬