প্রাথমিক শিক্ষকদের পেনশন ও গ্র্যাচুইটির সমস্যা সমাধানে তথ্য চেয়েছে সরকার

২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ PM
প্রাথমিক শিক্ষা অধিদফতর

প্রাথমিক শিক্ষা অধিদফতর © ফাইল ফটো

নতুন করে সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকৃত কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পাঠদানের সক্ষমতা বাড়াতে তথ্য চেয়েছে সরকার। সেই সাথে পিআরএল, পেনশন ও গ্র্যাচুইটি মঞ্জুরির জন্যও তথ্য চাওয়া হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে নির্ধারিত ছকে বিশেষ বাহক মারফত এই তথ্য পাঠাতে উপপরিচালক ও সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই চিঠি দেয়।

অধিদফতর সূত্রে জানা গেছে, কর্মরত যেসব শিক্ষকদের কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা নেই। ফলাফল তৃতীয় শ্রেণি, প্রশিক্ষণ নেই। তাদের তথ্য চাওয়া হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকৃত শিক্ষকদের তথ্য চায়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের চিঠিতে আরও বলা হয়, নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকৃত যোগ্যতাবিহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পিআরিএল, পেনশন ও গ্র্যাচুইটি মঞ্জুরি এবং পাঠদানের সক্ষমতা বাড়াতে নীতিমালা করা হবে। সে লক্ষ্যে নির্ধারিত ছকে শিক্ষকদের তথ্য চাওয়া হয়।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬