দুই সপ্তাহের মধ্যে জাতীয়করণ চান বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ PM
শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের মানববন্ধন © সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, তিন ধাপে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আত্তীকরণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার শিক্ষককে। আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তারা বলেন, এই বিজ্ঞপ্তি হলো প্রতিশ্রুতির বরখেলাপ। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। দুই সপ্তাহের মধ্যে জাতীয়করণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬
শোকার্ত ইন্টার মায়ামিকে হারিয়ে দিল মেক্সিকোর ক্লাব মনতেরের
  • ০৯ আগস্ট ২০২৬
সরকারকে আল্টিমেটাম দিয়ে আন্দোলনে নামার ঘোষণা ইনকিলাব মঞ্চের
  • ০৯ আগস্ট ২০২৬
দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনে বিশেষ বক্তা সাতক্ষীরার তরুণ…
  • ০৯ আগস্ট ২০২৬
বিশ্বকাপে বাজিমাত, বড় বড় ক্লাবে উদীয়মান তারকা ফুটবলাররা
  • ০৯ আগস্ট ২০২৬