চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন প্রাথমিকের ১৮ হাজার শিক্ষক

১২ জুলাই ২০২০, ০১:৪৫ PM

© ফাইল ফটো

শিগগিরই বড় সুখবর পেতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষক। দেশের যেসব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্বে রয়েছেন, তাদের স্থায়ীকরণের কার্যক্রম শুরু হয়েছে। এখন গ্রেডেশন লিস্ট বা জ্যেষ্ঠতা তালিকা সংগ্রহ করা হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আজ রোববার (১২ জুলাই) ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ সাংবাদিকদেরকে বলেন, ‘সারাদেশে ১৮ হাজারের মতো বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতার ভিত্তিকে শূন্য আসনে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে বসানো হয়েছে। ইতোমধ্যে তাদের চূড়ান্তভাবে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে। মাঠ কর্মকর্তার কাছে গ্রেডেশন তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে।’

জানা গেছে, চলতি মাস থেকেই প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের ধাপে ধাপে পদোন্নতি দেয়া হবে। আরআগামী মাসের মধ্যেই প্রাথমিকের ১৮ হাজার শিক্ষককে পদোন্নতির আওতায় আনা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো. ফসিউল্লাহ বলেন, ‘কিছু শিক্ষকের কাগজপত্র ইতোমধ্যে এসেছে। সেগুলো একত্রিত করে পদোন্নতি দিয়ে জেলাভিত্তিক প্রজ্ঞাপন জারি করা হবে। অন্যদেরও কাগজপত্র অধিদফতরে চলে আসলে আগস্ট মাসের মধ্যে সকলকে পদোন্নতির আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য আসনে প্রধান শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে।’

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬