করোনায় প্রাথমিকের ১২ শিক্ষক-কর্মকর্তার মৃত্যু, আক্রান্ত ৪৯৩

০৯ জুলাই ২০২০, ১০:২৪ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাথমিক শিক্ষা পরিবারের ১০ শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী মারা গেছেন। এছাড়া এ পর্যন্ত প্রাথমিক শিক্ষার ৪৯৩ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৮০ জন সুস্থ হয়েছেন। বুধবার (৮ জুলাই) নতুন করে কেউ আক্রান্ত ও সুস্থ হননি। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।

ডিপিইর তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত প্রাথমিকের ৩৭৮ জন শিক্ষক, ৬২ কর্মকর্তা, ৩৪ কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী মারা গেছেন। পর্যাক্রমে এ পর্যন্ত ৮০ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন শিক্ষক, ১০ জন কর্মকর্তা, কর্মচারী তিনজন ও আটজন শিক্ষার্থী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৬৩ জন, রাজশাহীতে ৪১ জন, চট্টগ্রামে ১৩৮ জন, খুলনায় ৩৯ জন, বরিশালে ২৯ জন, সিলেটে ৪৯ জন, রংপুরে ২৪ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।

সম্প্রতি প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের তথ্য সংগ্রহ কাজ শুরু করে ডিপিই। প্রতিদিন এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টা পরপর ওয়েবসাইটে আপডেট করা হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, সারাদেশে অনেক শিক্ষক করোনা পরীক্ষা করাচ্ছেন না। সেক্ষেত্রে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। এ কারণে সঠিক সংখ্যাটাও জানা যাচ্ছে না। অনেকে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, সামাজিক হয়রানির ভয়ে বাইরে যাচ্ছেন না।

বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬