আজ টিভিতে প্রাথমিকের তিন ক্লাস

০৯ জুলাই ২০২০, ০৯:২৫ AM

© ফাইল ফটো

মহামারি করোনার প্রকোপে এর আগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির তিনটি বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে।

‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রমে আজ সকাল ৯টা ১৫ মিনিটি থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় শ্রেণির বাংলা ক্লাস, সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির বিজ্ঞান (পুনঃপ্রচার) ক্লাস, ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত পঞ্চম শ্রেণির গণিত (পুনঃপ্রচার) ক্লাস সম্প্রচার করা হবে।

গত শনিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়। এ রুটিনে ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত ক্লাস সম্প্রচারের তালিকা উল্লেখ করা হয়। নতুন রুটিনে প্রতিদিন তিনটি করে ক্লাস রাখা হয়। আগামী সপ্তাহে নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা টেলিভিশনে প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬
শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬