১০ হাজার স্কুলে হবে ছোট বাগান

০৬ জুলাই ২০২০, ১০:৪৮ AM

© ফাইল ফটো

আগামী চার বছরে ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগান তৈরির কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি স্কুলে একটি ছোট বাগান এবং চারটি ফলজ গাছ লাগানো হবে। আর এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি স্কুলকে পাঁচ হাজার করে টাকা দেয়া হবে।

ইতোমধ্যেই প্রতিটি ক্লাস্টারে চারটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও গার্ডেনিং কর্মসূচির জন্য নির্বাচন করতে বিভাগীয় উপ-পরিচালকদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বাংলাদেশ স্কাউটসের একটি প্রকল্পের অর্থায়নে আগামী চার বছরে ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি স্কুলে একটি ছোট গার্ডেন তৈরি করা হবে এবং চারটি ফলজ গাছের চারা লাগানো হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোর কাব স্কাউট দল এ বাগানের পরিচর্যা করবেন। এ কর্মসূচির জন্য প্রতিটি স্কুলকে দেয়া হবে পাঁচ হাজার টাকা।

অধিদপ্তর সূত্র জানায়, এ কর্মসূচির জন্য স্কুল নির্বাচন করতে বলা হয়েছে বিভাগীয় উপ-পরিচালকদের। গত ১ জুলাই কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। প্রতিটি ক্লাস্টার থেকে চারটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করবেন বিভাগীয় উপ-পরিচালকরা। আর, সক্রিয় কাব স্কাউট দল আছে এমন স্কুল নির্বাচন করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।

আরও জানা গেছে, প্রতিটি ক্লাস্টারে চারটি করে স্কুল নির্বাচন করে সে তালিকা ইমেইলে ও হার্ডকপিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে উপ-পরিচালকদের।

ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের সূচি ও যোগ্যতার আলোকেই ঢাবিতে ভর্তি আবেদন ও পরীক্ষা, ব…
  • ০৫ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950