‘করোনা যোদ্ধা’ প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের তথ্য নিচ্ছে অধিদপ্তর

৩০ জুন ২০২০, ১১:৪০ AM

মহামারি করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় দায়িত্ব পালনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে অনলাইন ডাটাবেজ তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ডাটাবেজে করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য এন্ট্রি করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভাগীয় উপ-পরিচালকদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায় থেকে এ ডাটাবেজে তথ্য এন্ট্রি করা যাবে। তথ্য এন্ট্রি করার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বিভাগীয় উপ-পরিচালকদের।

জানা গেছে, ডাটাবেজে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তথ্য এন্ট্রি করার গাইডলাইনও বিভাগীয় উপ-পরিচালকদের পাঠানো হয়েছে। আর দেয়া হয়েছে ডাটাবেজের পাসওয়ার্ড। আগামী ৭ কর্মদিবসের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় দায়িত্ব পালন করা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য করোনা যোদ্ধা ওয়েবসাইটে এন্ট্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বিভাগীয় উপপরিচালকদের। এছাড়া তথ্য এন্ট্রির বিষয়টি নিবিড়ভাবে পরীবিক্ষণ করতে বলা হয়েছে তাদের

ডাটাবেজ দেখতে ক্লিক করুন:

মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
close