প্রাথমিক পরিবারে আক্রান্ত ৩২৯, মৃত্যু ৬

২৫ জুন ২০২০, ১০:২৭ AM

প্রাথমিক শিক্ষার কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ৩২৯ জন করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সংখ্যক শিক্ষক ২৫৫ জন রয়েছেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা ৩৭ জন, কর্মচারী ২৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা আপডেট তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। তবে কেউ মারা যাননি। মোট ৩২৯ জন আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ২৭৫ জন, সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন শিক্ষক এবং একজন কমর্কতা রয়েছেন।

অধিদফতরের দেওয়া করোনা আপডেটে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভা ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জনসহ মোট ৬ জন করোনায় মারা গেছেন। মারা যাওয়া এই ৬ জনের মধ্যে একজন কর্মকর্তা এবং ৫ জন শিক্ষক রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে গত মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল ত্যাগের অনুমতি নেই। সীমিত আকারে অফিসও খোলা রয়েছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬