প্রাথমিক প্রধান শিক্ষকদের ফেসবুক গ্রুপ ও পেজে যুক্ত হওয়ার নির্দেশ

১৫ জুন ২০২০, ০২:২৩ PM

© টিডিসি ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দিষ্ট ফেসবুক গ্রুপ এবং পেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তাদেরকে দু’টি ফেসবুক পেজ ও গ্রুপে জরুরি ভিত্তিতে যুক্ত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ওই দু’টি পেজ ও গ্রুপ হলো- Head Teachers of GPS BD গ্রুপ এবং Directorate of Primary Education পেজ।

প্রাথমিক শিক্ষা অফিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ সাংবাদিকদেরকে বলেন, ‘প্রশাসনিক কাজে নানান নির্দেশনা পেতে এই ফেসবুক পেজ ও গ্রুপে প্রধান শিক্ষকদের সংযুক্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অনেকেই যুক্ত আছেন।’

তিনি বলেন, প্রত্যেককে গ্রুপ ও পেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তারা সরকারের নির্দেশনার বিষয়ে তৎপর থাকতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুক গ্রুপ Head Teachers of GPS BD  এবং Directorate of Primary Education নামের ফেসবুক পেজে জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষকদের যুক্ত করার বিষয়ে ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকেও নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬