সন্তান না হওয়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা

০৬ জানুয়ারি ২০২০, ০৯:১৫ PM
প্রতীকী

প্রতীকী

রাজশাহীর বাঘায় এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিয়ের পর তার কোন সন্তান না হওয়ায় বেশ কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিলেন তিনি। হতাশা থেকেই ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় তার নিজ বাড়ির শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওই শিক্ষকের নাম সাইফুল ইসলাম (৫৮)। তিনি উপজেলা খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাউসা মিয়াপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে।

জানা যায়, স্কুল শিক্ষক সাইফুল ইসলামের কোনো সন্তান না হওয়ায় মানষিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাকে পাবনা মানষিক হাসপাতালসহ ভারতের বিভিন্নস্থানে চিকিৎসাও করানো হয়েছে। তিনি মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আরিক রেজা সরকার বলেন, তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950