কালিয়াকৈরের প্রাথমিক শিক্ষার্থীদের ডিজিটাল পাঠদান চালু

০৪ জানুয়ারি ২০২০, ১০:২৩ AM

© সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান চালু করা হয়েছে। ডিজিটাল এসব কনটেন্টের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ নিয়ে শিখছে শিশুরা।

এ বিষয়ে কালিয়াকৈরের ইউএনও কাজী হাফিজুল আমিন বলেন, এখন বই না হলেও ক্লাস করা যাবে। শিশুদের প্রাইমারি স্কুলমুখী করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটি স্কুলে অভিভাবক সেটও নির্মাণ করা হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, কালিয়াকৈরে ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি স্কুলেই ছয় মাস ধরে বিজয় ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান চলছে। সব স্কুল রংধনুর সাত রঙে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, মাল্টিমিডিয়া মিটিং কক্ষ সজ্জিতকরণ, সততা স্টোর, শতভাগ মিড ডে মিল বাস্তবায়ন, পথনির্দেশনা বোর্ডসহ বিভিন্ন কার্যক্রম চলছে। সব স্কুলে কাব স্কাউটও চালু রয়েছে।

 

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬