তালা কেটে প্রধান শিক্ষকের কক্ষে দুর্ধর্ষ চুরি!

০২ জানুয়ারি ২০২০, ০৩:১৫ PM

© সংগৃহীত

লালমনিরহাট আদিতমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা কেটে চুরি হয়েছে অনেক মূল্যবান জিনিসপত্র।

গত বুধবার (১ জানুয়ারি) রাতে আদিতমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। চোরেরা প্রধান শিক্ষকের কক্ষ থেকে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল বায়োমেটিক হাজিরা মেশিন, সাউন্ড বক্স ও নগদ ৩ হাজার টাকা নিয়ে গেছে। আর মূল্যবান কাগজপত্র তছনছ করা হয়েছে বলে প্রধান শিক্ষক প্রীতি লতা পাল জানান।

তিনি আরো জানান,প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বিদ্যালয়ের কক্ষে তালা লাগিয়ে বাসায় যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে স্কুল এসে তালা খুলতে গিয়ে তালার হুক কাটা চোখে পড়ে। পরে সহকারী শিক্ষকদের সাথে নিয়ে কক্ষে প্রবেশ করে কক্ষের জিনিসপত্র এলোমেলো দেখা যায়। পরে বিষয়টি ঊধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও থানা পুলিশ সরেজমিন তদন্ত করেছেন। নাম প্রকাশ না করে একাধিক এলাকাবাসী জানান, বিদ্যালয়টির সীমানা প্রাচীর না থাকায় স্কুল ছুটির পর রাতে বারান্দায় বসে জুয়া আর মাদক সেবীদের আড্ডা। তারা দাবী করেন, এরাই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুকুল চন্দ্র রায় বলেন, এটি নিঃসন্দেহ একটি জঘন্য কাজ। তিনি আরো বলেন, এভাবে মূল্যবান জিনিসপত্র চুরি হলে কিভাবে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। তিনি আরো জানান,এখন পর্যন্ত এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীন বলেন, বিষয়টি ঊধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা দাবী করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬