বিদ্যালয়ে কোচিং বন্ধে সিদ্ধান্ত নেবে সরকার

২৭ ডিসেম্বর ২০১৯, ০৫:১৬ PM
 শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

কোচিং করার জন্য কোন শিক্ষার্থীকে বাধ্য করা যাবে না। কোচিং না করলে তাদেরকে মারবো, পড়াবোনা বিদ্যালয়ে এই মানসিকতাটাকে আমাদের পরিহার করতে হবে। অর্থাৎ বাণিজ্যিক ভাবে বিদ্যালয় ভিত্তিক কোন ধরণের কোচিং আর যাতে বাংলাদেশে পরিচালিত না হয় সেই ব্যবস্থা নেবে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নেত্রকোনায় দি হলি চাইল্ড কিন্টার গার্টেনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

মোক্তারপাড়া মুক্তমঞ্চে বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলমসহ অন্যান্যরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। দুই দিনব্যাপী অনুষ্ঠানে কিন্ডার গার্টেনের পুরনো কয়েক হাজার শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এদিন পৌরশহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে কিন্ডারগার্টেনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমন্ত্রী নওফেল। উদ্বোধন শেষে পৌরশহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬